
কলকাতার অভিনেত্রী নুসরাত
জাহানের সংসার নাকি সহ-অভিনেতা যশের সঙ্গে প্রেমের কারণেই ভাঙছে। এমনটাই এখন গুঞ্জন।
এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করেছেন
নুসরাত। যা পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে। তবে এই ছবির জন্য আক্রমণের মুখেও পড়তে হয়েছে এই
সাংসদ-অভিনেত্রীকে।
শুক্রবার (১৫ জানুয়ারি)
ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবিতে তার ডান হাতে শোভা পাচ্ছিল মোবাইল
ফোন, আর বাঁ হাতে সাদা চশমা। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ
করা হয় এই অভিনেত্রীকে। কেউ কেউ তো কমেন্টবক্সেই যশ-নিখিল প্রসঙ্গ টেনে এনেছেন।
তবে কেউ কেউ নুসরাতের এই
ফটোশুটের প্রশংসাও করেছেন।
এদিকে, শুক্রবারই নুসরাতের
নির্বাচনী এলাকা বসিরহাটে গিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা
পাল। উত্তর ২৪ পরগনা জেলার যোগেশগঞ্জের একটি ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তারও
অভিযোগ আনেন তিনি। অগ্নিমিত্রার নেতৃত্বেই এদিন অপরাধীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়
পুলিশ কার্যালয় ঘেরাও করা হয়। নুসরাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নুসরাতের টিকটকে নাচ দেখাতে
ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।

