
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে
লাঞ্ছিত করার প্রতিবাদে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন
করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা
টায়ারে আগুন জ্বালিয়ে শ্লোগান দিতে থাকেন।
রায়হান হোসেন বলেন, প্রায় আট মাস আমি পশ্চিম
বানিয়াখামার পুকুর পাড় এলাকার ‘আলহামদুলিল্লাহ’ নামে বাসায় বসবাস
করছি। বাড়ির মালিক ভাড়াটিয়াদের সঙ্গে খারাপ আচরণ করেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত
৮টার দিকে বাড়ির একটি বৈদ্যুতিক মিটার নষ্ট হওয়ার ঘটনায় আমার সঙ্গে মালিক লেলিন খারাপ
আচারণ করেন। বিষয়টি রাত আড়াইটার দিকে রায়হান বন্ধুদের জানিয়েছিলাম।
তিনি আরও বরেন, শনিবার সকালে বাড়ির মালিক
আবারও আমার সঙ্গে খারপ আচারণ করেন। তিনি আমাকে লাথি মারেন। এ ঘটনা বন্ধুদের জানালে
তারা বিকেলের দিকে এখানে আসে। কিন্তু তাদের সঙ্গেও বাড়ির মালিক লেলিন দুর্ব্যবহার করেন।
পরে শিক্ষার্থীরা বাড়ি অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ওই বাড়ি ও সামনের
সড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে
এসে তাদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মমতাজুল হক সেখানে যান। এসময় পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বোঝানোর
চেষ্টা করেও ব্যর্থ হয়। শিক্ষার্থীদের দাবি, বাড়ির মালিক লেলিনকে শিক্ষার্থীদের কাছে
ক্ষমা চাইতে হবে।

