
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জনের
মৃত্যু হয়েছে; একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৫৩৯ জনের।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের
মধ্যে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোর জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায়
আটজন, চুয়াডাঙ্গায় পাঁচ, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস
শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। এর মধ্য দিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিভাগে ৩২ জনের মৃত্যু
এবং এক হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

