Logo
শিরোনাম

খুলনায় বামদলের ৬ নেতাকর্মী আটক

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে বাম গণতান্ত্রিক জোটের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মহানগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

তারা হলেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী মুনির চৌধুরী সোহেল, বাসদের সমন্বয়কারী জনার্দন দত্ত নান্টু, মহানগর সিপিবির সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা নিরোজ রায়, কিংশুক ও রাসেল।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, হরতাল সমর্থক কয়েকজন ডায়াবেটিক হাসপাতালের সামনে পিকেটিং ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

হরতাল চলাকালে খুলনা নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। অফিস-আদালতে উপস্থিতি রয়েছে স্বাভাবিক। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছে পুলিশ। 

নিউজ ট্যাগ: বাম জোট আটক.

আরও খবর