Logo
শিরোনাম

খুলনায় করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৭ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার দুটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর একজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। অপর এক জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া হাসপাতালটিতে বর্তমানে ২০০ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা যাওয়া চার জন হলেন খুলনার পারভিন (৫৫), বায়েজিত সরকার (৫৫), সেলিনা হোসেন (৫০), ইলাহি (৪৫), শেখ আবুল হোসেন (৬৫) ও নড়াইলের মোয়াজ্জেম হোসেন ।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ চার রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার মাহমুদা খানম (৫৯), সাহিদা বেগম (৫৫), যশোরের জাকির হোসেন (৬৭) ও নড়াইলের শেখ আবুল হোসেন (৮৫)। এই হাসপাতালে মোট ১০৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই হাসপাতালে মোট ৫৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।

এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনা ইউনিটেও গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।


আরও খবর