Logo
শিরোনাম

খুলনায় করোনা ইউনিটে আরও ২৪ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৮ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর সাত জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জনের করোনা শনাক্ত হয়েছে। অপর সাত জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ তিন রোগীর মৃত্যু হয়েছে।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।


আরও খবর