Logo
শিরোনাম

খুলনায় করোনা ওয়ার্ডে সাতজনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। সবাই করোনা পজিটিভ ছিলেন। মৃত সাতজনের মধ্যে চারজন খুলনার, একজন সাতক্ষীরার, একজন নড়াইলের ও একজন বাগেরহাটের বাসিন্দা। খুমেক হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ০৭ শতাংশ, যা খুলনা মেডিকেলে এ যাবতকালের রেকর্ড।

এর মধ্যে খুলনার ৩২৬ জনের নমুনায় শনাক্ত হয়েছে ১৫১ জন। এখানে শনাক্তের হার ৪৬ দশমিক ৩১ শতাংশ। এটিও খুলনায় করোনা শনাক্তের রেকর্ড।


আরও খবর