Logo
শিরোনাম

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনায় মহানগরীরতে বেপরোয়া ট্রাকচাপায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।  রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে।

লবনচর ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে সুজন রূপসা ব্রিজ পার হয়ে খুলনার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সুজন পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিসহ চালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আজমীর সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর