Logo
শিরোনাম

খুলনায় ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ৪

প্রকাশিত:শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার ডুমুরিয়ায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে সিএনজি চালক ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২)। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘটনাস্থলে ট্রাকটি (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) সিএনজিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি যাত্রীসহ রাস্তার পাশে একটি ডোবার পড়ে যায়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর