
জয়পুরহাট গোয়েন্দা
পুলিশ ও পাঁচবিবি থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে কিডনি দালাল
চক্রের ৩ সদস্য, জাল ডকুমেন্টস তৈরি চক্রের ৩ প্রতারক ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর
চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য জানান। বুধবার দিবাগত
মধ্যরাত থেকে প্রায় ১৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৩ জন
কিডনি দালাল হলেন জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল গ্রামের ফুল মিয়া (৪২), একই উপজেলার
লক্ষিচাপর গ্রামের জুয়েল রানা (২৮) ও ছত্রগ্রামের ফিরোজ হোসেন।
গ্রেফতার জাল
ডকুমেন্টস তৈরি চক্রের ৩ প্রতারক হলেন জেলার পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের আজিজার
(৫০), নওগাঁর সদর উপজেলার চক পিয়ার-মধ্য দুর্গাপুর গ্রামের আবু নাছের মো. মাহফুজুল
ইসলাম ওরফে মুরাদ ওরফে আলম বাবু ওরফে নসু বাবু (৪৫) ও জয়পুরহাট জেলা শহরের ধানমন্ডি এলাকার প্রেস ব্যবসায়ী
ও সীল তৈরিকারক নাজমুল (হক)।
গ্রেফতার বৈদ্যুতিক
ট্রান্সফরমার চোররা হলেন-পাঁচবিবি উপজেলার নিকরদিঘি গ্রামের আল আমিন (৩০), লকনাহার
গ্রামের আকাশ (২৪), সাব্বির হোসেন (৩২) ও গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার পুঁইয়াগাড়ি গ্রামের মিল্টন মিয়া (৩২)।
পুলিশ সুপার মাছুম
আহাম্মদ ভূঞা জানান, কিডনি কেনাবেচা দালাল চক্রের সদস্যরা জয়পুরহাটের কালাই উপজেলার
গরীব, অসহায় ও ঋণগ্রস্ত মানুষদের বড় অংকের টাকার প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। এরপর বিদেশে
নিয়ে তার কিডনি অপসারণ করান। পরে চুক্তি অনুযায়ী টাকা না দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন।

