Logo
শিরোনাম

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জের বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব হোসেন (১৭) নিহত হয়েছে। রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির হোসন নিহতের ছোট ভাই।

নিহত রাকিব হোসেন বাজিতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও উপজেলার সরারচর ইউনিয়ন পুরানগাঁও মধ্যপাড়া এলাকায় আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, কথাবার্তা না শোনায় রোববার (২৭ মার্চ) সকালে বড় ভাই রাকিব হোসেন ছোটভাই জাকির হোসেনকে শাসনের নামে বাঁশের কঞ্চি দিয়ে একটি আঘাত করে। আর এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছোট ভাই জাকির হোসেন। এ ঘটনার জেরে সন্ধ্যার পর ওতপেতে থাকা জাকির হোসেন বড়ভাই রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে চম্পট দেয়। রাকিব হোসেনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ছোট ভাই জাকিরকে আটকে অভিযান চলছে।


আরও খবর