Logo
শিরোনাম

কিশোরগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় সড়কে পাশ থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হবে বলে ওসি জানান।

প্রাথমিকভাবে ওই যুবককের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরও খবর