
কক্সবাজারের উখিয়ায় থেকে ৪ লাখ ১০ হাজার
পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছ কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে
আটক করা যায়নি বলে জানায় ৩৪ বিজিবি। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত
করেছেন ৩৪ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) আলী হায়দার আজাদ আহমেদ।
পরিচালক জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার
ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনের রেজুপাড়া বিওপি’র একটি আভিযানিক
দল গোপনে বিপুল পরিমাণ ইয়াবা লুকিয়ে রাখার খবর জানতে পারে। এরপর বিওপি হতে আনুমানিক
৩ কিলোমিটিার দক্ষিণ দিকে কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া
নামক স্থানে অভিযান চালায়। ওই স্থানে ব্যাপক তল্লাশি করে পাহাড়ে লুকানো অবস্থায় বস্তাভর্তি
৪১ কার্ট (প্রতি কার্টে ১০ হাজার পিস ইয়াবা) সর্বমোট ৪ লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা
জব্দ করে।
পরিচালক আলী হায়দার আরও জানান, জব্দ করা
বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং
রামদা নিয়ে টহলদলের ওপর আকস্মিক আক্রমণ করে। এসময় চোরাকারীরদের লক্ষ্য করে ৪ (চার)
রাউন্ড গুলি করে বিজিবি। এতে চোরাকারবারিরা
দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

