
রাজধানীর কলাবাগানে হোটেল ক্যাফে আলবা্রাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন। দগ্ধরা হলেন, সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। ডাক ব্যবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।
ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত
করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে
বার্নে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা
যায়নি বিস্তারিত পরে জানা যাবে।

