Logo
শিরোনাম

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌর শহরের পাট বাজার এলাকায় জহিরুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী। মৃত জহিরুল ইসলাম একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা ও পারিবারিক সূত্র জানায়, তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী রকি ওরফে ডেভিড রকি তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, রকি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে থানায় হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে।


আরও খবর