
বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বুধবার থেকে শুরু হবে। ইতোমধ্যে কলেজগুলো তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করেছে। বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
এদিকে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমও বুধবার শুরু করা হচ্ছে। সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এনসিটিবিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরআগে মন্ত্রী রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে কলেজের নতুন শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কার্যক্রম উদ্বোধন করবেন।

