Logo
শিরোনাম

কলেজের মধ্যেই ছাত্রী ধর্ষিত, রাজ্য পুলিশ কর্তাদের মাথায় হাত

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধর্ষণের ঘটনাতো কত ঘটে! কিন্তু, খোদ কলেজের মধ্যে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণ করার ঘটনা ঘটেনা। কোচবিহার কলেজের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের কর্তাদের মাথায় হাত পড়েছে। কলেজ চলাকালীন এক বহিরাগত কলেজের মধ্যে ঢুকে এক ছাত্রীকে নির্জন লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করে। রক্তাপ্লুত ছাত্রীটিকে পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ছাত্রীর বয়ান অনুযায়ী ও তুফানগঞ্জ থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোচবিহারের এসপি সুমিত কুমার। কলেজের প্রিন্সিপাল নিরাপত্তা ব্যাবস্থার গলদের কথা স্বীকার করে বলেন, বিনা আইডি কার্ডে কলেজে বহিরাগতের প্রবেশ দুর্ভাগ্যজনক ঘটনা।

ঘটনার দিন বাইকে করে দুষ্কৃতী এসে ছাত্রীটিকে নির্জন লাইব্রেরিতে টেনে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটির অভিভাবকরা লোকলজ্জার ভয়ে এফআইআর করতে চাইছিলেন না। পরে তাঁরা এফআইআর করেন। তদন্তে জানা গেছে অভিযুক্ত যুবক ছাত্রীটির পরিচিত।


আরও খবর