Logo
শিরোনাম

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১০

প্রকাশিত:রবিবার ৩০ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রায় দুই মাস ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভ শুক্রবার (২৮ মে) সহিংসতায় রূপ নেয়। দেশটির ক্যালি শহরে বিক্ষোভ দমন করতে গুলি চালালে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩০ মে) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। এ সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১০ জন মারা যান। যাদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন।

বার্তা সংস্থার ওই প্রতিবেদেনে বলা হয়, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকেও পিটিয়ে হত্যা করেন।

 

নিউজ ট্যাগ: কলম্বিয়া

আরও খবর