Logo
শিরোনাম

ক্লোয়ি কারদারশিয়ানের সন্তান আসছে

প্রকাশিত:সোমবার ১৮ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাদারশিয়ান পরিবার আবারও বাড়ছে। ক্লোয়ি কারদাশিয়ান ও তার সাবেক ছেলে বন্ধু ট্রিস্টান টমসনের দ্বিতীয় সন্তানের জন্ম হবে। গর্ভ ভাড়া করে জন্ম দেবেন বলে ক্লোয়ি কারদাশিয়ান জানিয়েছেন। সাবেক এই পরিবারের চার বছরের একটি মেয়ে আছে। নাম ট্রু। আমরা ট্রুকে নিশ্চিত করতে পারি, সে একটি ভাই বা বোন পাবে। যাকে নভেম্বরে গর্ভে নেওয়া হয়েছে। ক্লোয়ি সত্যিকারভাবে এই অসাধারণ কাজের জন্য খুশি বলেছেন তার প্রতিনিধি।

তিনি আরো জানিয়েছেন, আমরা ক্লোয়ির প্রতি দয়া ও তার গোপনীয়তাগুলো রক্ষা করতে বলতে ভালোবাসছি। তাতে তিনি নিজের পরিবারের প্রতি মনোযোগ দিতে পারবেন। কয়েক বছর ধরে ক্লোয়ি কারদারশিয়ান তার পরিবারটিকে বড় করার বিষয়ে খোলামেলা কথা বলছেন। আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে, যেভাবে গর্ভে সন্তান নিতে সমস্যা আক্রান্ত মায়েদের কয়েকভাবে সাহায্য করা হয়-উপায়টিতে সন্তান নেবার জন্য চেষ্টা করছেন। তার ও ট্রমসনের টালমাটাল ভালোবাসার সম্পর্ক ছিল। ২০২১ সালের ডিসেম্বরে যবনিকাপাত ঘটেছে। তারা বাবা-মা হিসেবে যোগাযোগ রক্ষা করছেন।

২০০৭ সাল থেকে কারদারশিয়ানদের তিন বোনের সবচেয়ে ছোটটি তাদের কিপিং আপ উইথ দি কারদারশিয়ান টিভি রিয়ালিটি শোটি করছেন। সিরিজটি জনপ্রিয়। তিনি একজন মডেল। ২০১৮ সালের ১২ এপ্রিল ট্রমসনের মেয়ে হয়েছে তার গর্ভে।

ট্রিস্টান টমসন একজন কানাডিয়ান-আমেরিকান পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। শিকাগো বুলসে খেলেছেন সর্বশেষ এনবিএতে। কানাডিয়ান জাতীয় দলেরও তিনি সাবেক খেলোয়াড়। ২০১৬ সালে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন দি ক্যাভালিয়াসের হয়ে। তার আগের সম্পর্কগুলো থেকে দুটি ছেলে আছে।


আরও খবর