Logo
শিরোনাম

কল্যাণপুরে নতুনবাজার বস্তিতে আগুন

প্রকাশিত:সোমবার ২১ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। রোববার (২০ মার্চ) রাত ৯টায় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৩টিইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তারা পৌঁছালে বিস্তারিত জানতে পারব। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজ ট্যাগ: বস্তিতে আগুন

আরও খবর