Logo
শিরোনাম

কম বয়সে চুলে পাক ধরেছে? ঘরোয়া উপায়ে কী ভাবে ফেরাবেন চুলের রং

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ১০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই চুল পাক ধরতে শুরু করে। পাকা চুল কালো করতে অনেকেই বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তাতে সাময়িক ভাবে চুলের সাদা ভাব খানিকটা কমে গেলেও দীর্ঘস্থায়ী কোনও সুফল পাওয়া যায় না। বরং রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই ধরনের বাজারচলতি রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়।

এমনকি পাকা চুলের পরিমাণও বৃদ্ধি পায়। এক বার রং করার পর প্রায় ৭-১০ দিনেই আবার সাদা চুল উঁকি দেয়। এত ঝামেলায় না গিয়ে প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করতে পারেন। কী ভাবে? জানেন কি আলু দিয়েই সাদা চুল কালো করা সম্ভব। রইল পদ্ধতি।

একটি পাত্রে এক কাপ আলুর খোসা আর দুকাপ জল দিয়ে প্রায় ২০-৩০ মিনিট মতো ফুটিয়ে নিন। জল ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন, তার সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে শ্যাম্পু করে নিন।

শ্যাম্পু করা হয়ে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে চুল না শুকিয়ে ফেলে তোয়ালে দিয়ে কিছু ক্ষণ পেঁচিয়ে রাখুন। মিনিট ১৫ পরে চুল থেকে তোয়ালে খুলে চুল শুকিয়ে নিন।পর পর দুসপ্তাহ এটি ব্যবহার করলে পাকা চুলের সমস্যা দূর হবে।

 

নিউজ ট্যাগ: পাকা চুল কালো

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩