Logo
শিরোনাম

কমলাপুর ব্রিজের পাশে দুই মোটরসাইকেলে আগুন

প্রকাশিত:শনিবার ১০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী কমলাপুর ফুটওভার ব্রিজের পাশে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কমলাপুর ফুটওভার ব্রিজের (মুগদা হাসপাতালের পাশে) পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।


আরও খবর