Logo
শিরোনাম

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর কেন্দ্রস্থলে একটি রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়।এদিকে, তার মা সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে কংগ্রেস নেতা অসংখ্য পুলিশ সদস্য বেষ্টিত সংসদ এবং শীর্ষ সরকারি অফিসগুলোর কাছে রাজপথে বসে মূল্যবৃদ্ধি এবং জিএসটি থেকে শুরু করে বিরোধী নেতাদের তদন্ত সংস্থাগুলো লক্ষ্যবস্তু বানানোসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন।

প্রায় ৩০ মিনিট ধরে চলা বিক্ষোভের পরে কংগ্রেস সংসদ সদস্যকে পুলিশ সদস্যরা আটক করে বাসে তোলেন। তার সঙ্গে দলটির আরও কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়।রাহুল গান্ধী আটক হওয়ার আগে বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র। (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি হলেন এর রাজা।


আরও খবর