Logo
শিরোনাম

কঙ্গোর রাজধানীতে বন্যায় ১৬৯ জনের প্রাণহানি

প্রকাশিত:শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কঙ্গোর রাজধানী কিনশাসায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।

জাতিসঙ্ঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতর (ওসিএইচএ) জানায়, ১৬ ডিসেম্বর কঙ্গো কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়ে।

ওসিএইচএ জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানীর পশ্চিমের মন্ট-নগাফুলা ও নগালিমা জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

কঙ্গো রিভারের ধারে অবস্থিত কিনশাসায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।


আরও খবর