Logo
শিরোনাম

কনটেইনার ডিপোর আগুন নেভেনি এখনো

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর সেই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শুরুর ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনো বিভিন্ন কনটেইনারে জ্বলছে আগুন।

উঠছে ধোঁয়া। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, বিভিন্ন কনটেইনারে আগুন জ্বলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার। কোন কনটেইনারে রাসায়নিক আছে তা বলতে না পারায় আমাদের সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি বিএম ডিপোতে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। 

এর আগে শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪১ জন নিহত হয়েছেন।  কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪১ জনের মধ্যে ২৫ জনের নাম পরিচয় মিলেছে।


আরও খবর