Logo
শিরোনাম

কোম্পানীগঞ্জে ক্রিস্টাল আইচ ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রিস্টাল আইচ ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইচসহ গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহাব্বত আলী চৌকিদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে দাউদুল ইসলাম হেঞ্জু (৪০) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বিজয়পুর গ্রামের ওবাদুল হকের ছেলে সাহাদাত হোসেন সজিব ওরফে কসাই সজিব (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইচ ৩৪ মিলি ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানায়, এ ঘটনায় ৫ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩