Logo
শিরোনাম

কোনাপাড়ায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ সোমবার রাত সোয়া ১০টার দিকে এ আগুন লাগে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

এরশাদ হোসাইন বলেন, রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে রাত সোয়া ১০টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ডেমরা স্টেশন কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় ইউনিট বাড়ানো হয়। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর বলা যাবে। প্রাথমিকভাবে এখনই কিছু জানা যায়নি। তবে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আরও খবর