
ওয়েস্ট ইন্ডিজকে
৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ৷
বুধবার (১৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে
এ তথ্য জানানো হয় ৷
গায়ানায় দ্বিতীয়
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এ সিরিজ জয় নিশ্চিত
করেছে বাংলাদেশ।

