Logo
শিরোনাম

কর্মসংস্থান বৃদ্ধিতে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০৪ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। শুক্রবার (৪ জুন) বিকেলে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আমাদের এই বাজেট হচ্ছে ব্যবসাবান্ধব বাজেট। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, আর তারা ব্যবসা করা মানেই হচ্ছে দেশে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া। কারণ তারা নতুন নতুন উদ্যোগ নিলে কর্মসংস্থান বাড়বে। আমারা চাই দেশীয় ট্যাগ অর্থাৎ মেড ইন বাংলাদেশ আছে বা যেখানেই সম্ভাবনা আছে সেখানেই আমরা কাজে লাগাবো। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে ব্যবসার জন্য। কারণ আমরা চাই কর্মসংস্থান বাড়াতে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪