Logo
শিরোনাম

কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৪৫ বছর। মৃতদেহের গায়ে নীল রঙের ফুল হাতা গেঞ্জি এবং পরণে ছিল হাফ প্যান্ট। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরও খবর