
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইছানগর সি
রিসোর্স জেটি এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার এফভি মাগফেরাত নামের একটি ফিশিং জাহাজ
ডুবির ঘটনা ঘটেছে। জাহাজে থাকা ১৬ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও
এখনো জাহাজের ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার
দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত
করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
নিখোঁজরা হলেন- ট্রলারের স্কিপার ফারুক
বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রিজার
প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক সদস্য রহমত মিয়া। আরেকজনের নাম জানা
যায়নি।
নৌ-পুলিশ জানায়, মেরামতের জন্য ডক ইয়ার্ডে
তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ
কর্ণফুলী নদীতে ডুবে যায়। এখনো জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুলসহ
৭ জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার
তৎপরতা চালাচ্ছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত
জাহাজটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্স ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রোপেলার
(পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি
ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ

