Logo
শিরোনাম

করোনা: আরও ৩৩৩ জন শনাক্ত

প্রকাশিত:সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩৩ জনের।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩২৮ জন অপরিবর্তিত রয়েছে। তবে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন। একই সময়ে ৪ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর