Logo
শিরোনাম

করোনা সংক্রমণ বাড়ছেই, ২৪ ঘণ্টায় দ্বিগুণ শনাক্ত

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১১ জুন ২০২৫ | ২৪২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দ্বিগুণের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


 


আরও খবর