Logo
শিরোনাম

করোনার টিকা নিলেন মোদি

প্রকাশিত:সোমবার ০১ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
করোনা মোকাবিলায় এদিন থেকে ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। ভারতের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের টিকা দেয়া হবে

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) গিয়ে টিকা নেন তিনি। নরেন্দ্র মোদি ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা নিয়েছেন। মোদিকে করোনার প্রতিষেধক দেন পুদুচেরির নার্স পি নিভেদা।

টিকা নেয়ার পর মোদি জানান, এদিন এইমসে গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছি। কোভিডের বিরুদ্ধে যেভাবে ডাক্তার ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেয়ার যোগ্য তাদরকে টিকা নিতে অনুরোধ করবো। চলুন সবাই মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

করোনা মোকাবিলায় এদিন থেকে ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। ভারতের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের টিকা দেয়া হবে। একই ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরও টিকা দেয়া হবে। প্রথম দফায় ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় পুলিশকর্মীদের টিকা দেয়া হয়েছে।

কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফরমেটে ডাক্তারদের সার্টিফিকেট দিতে হবে। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে টিকার সর্বোচ্চ দাম ২৫০ রুপি বেঁধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার।


আরও খবর