
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১২
জন। এদিকে, এ সময়ের মধ্যে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের
সংখ্যা দাঁড়লো ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে
পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯
লাখ ১৫ হাজার ৮৬০ জন।
২৪ ঘণ্টায় সংগ্রহ
করা চার হাজার ৭৯৯টি নমুনার মধ্যে চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার
বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়াদের মধ্যে সাতজনই ঢাকার। অন্য দুজনের একজন চট্টগ্রামের, আরেকজন ময়মনসিংহের।
তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

