Logo
শিরোনাম

করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৩৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৮ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৬৯৭টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৪২ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত দুইজনই নারী। এ নিয়ে নারী মারা গেছেন ১০ হাজার ৬২ জন আর পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৯৩ জন।

মৃত দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছর। দুজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে একজনের বাড়ি ঢাকা বিভাগে, অন্যজনের বাড়ি চট্টগ্রামে বিভাগে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।


আরও খবর