
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৯৮ জনে।
একই সময়ে ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন করোনা রোগী
শনাক্ত হলো।
এর আগের ২৪ ঘণ্টায়
করোনায় ৭ জনের মৃত্যু এবং এক হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়।
শনিবার (৯ জুলাই)
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪
ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪
জন।
গত ২৪ ঘণ্টায়
৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬০২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৭৭ শতাংশ।
করোনায় নতুন করে
যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার ২ জন এবং বরিশালের একজন। এদের মধ্যে একজন
পুরুষ এবং দুইজন নারী।
২০২০ সালের ৮
মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায়
প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

