
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের জনের মৃত্যু এবং ১৫৪ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) ৩ জনের মৃত্যু এবং ১৯৬ জন রোগী শনাক্ত হয়েছিলো।
শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭২টি। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯১ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তিনি ঢাকা বিভাগে মারা গেছেন। তার বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে।

