
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে। এই
সময়ের মধ্যে ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।
সোমবার (৪ জুলাই)
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার
৭৭৯ জন।
২৪ ঘণ্টায় ১৩
হাজার ৮২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়াদের ৯ জন ঢাকা বিভাগের। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।
তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী।
২০২০ সালের ৮
মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ
দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন
সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

