
খুলনা
বিভাগে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৭ জনের মৃত্যু
হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০১
জনের। এর আগের ২৪
ঘণ্টায় ১ হাজার ২৪৫
জনের করোনা শনাক্ত হয় এবং করোনায়
মৃত্যু হয় ৩৯ জনের।
আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ তথ্য নিশ্চিত
করেছে।
স্বাস্থ্য
অধিদপ্তর সূত্র জানায়, করোনায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে
খুলনা জেলায় ৯ জন, কুষ্টিয়ায়
৭, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩
জন করে, যশোরে ২, বাগেরহাট, নড়াইল
ও মেহেরপুরে ১ জন করে
রয়েছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৩৬
জন। মোট শনাক্তের সংখ্যা ৫৮ হাজার ৭২১।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৫৪
জন। ২৪ ঘণ্টায় সুস্থ
হয়েছেন ৪২৪ জন।
বিভাগীয়
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, দুই-তিন দিন ধরে করোনা শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার অনেক কম থাকায় চিকিৎসাধীন
রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা হাজারের কাছাকাছি চলে এসেছে। বিভাগে করোনার জন্য এত বেশি রোগী
এর আগে একসঙ্গে হাসপাতালে ছিল না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে এমন
পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

