Logo
শিরোনাম

করোনায় মৃত্যু ৩৬, শনাক্ত ১২১৯৩

প্রকাশিত:বুধবার ০২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আরও ৩৬ জন মারা গেছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার একদিনে ৩১ জনের মৃত‌্যুর খবর দিয়েছিলো অধিদপ্তর।

১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। নতুন করে ৩৬ জনসহ করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৪৬১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫১ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।


আরও খবর