Logo
শিরোনাম

করোনায় নতুন শনাক্ত ১১ লাখ ৪০ হাজার

প্রকাশিত:শুক্রবার ০৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে।এছাড়া নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়; দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই অপরিবর্তিত রয়েছে। একই সময়ে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। এছাড়া এসময় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন। এর আগে গত বুধবার ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর