Logo
শিরোনাম

করোনায় প্রাণ গেল আরও ১৯৮ জনের

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন করোনা থেকে সুস্থ হলো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও সাত হাজার ৫৩৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭১৯টি ল্যাবে ৩৮ হাজার ৮৮১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৯ হাজার ২৭৮টি। করোনা শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।


আরও খবর