
করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আঘাতে সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারা দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।
রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়।সেদিন ২৩০ জন মারা যান।আর গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়।সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে।শনাক্তেও রেকর্ড হতে থাকে।
গত ১৫ জুলাই দেশে মৃত্যু হয়েছিল ২২৬ জনের।আগের দিন (১৪ জুলাই) ২১০ জন, ১৩ জুলাই ২০৩ এবং ১২ জুলাই ২২০ জনের মৃত্যু হয়।

