
৫ হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটি উড়িষ্যার এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।
এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো- এটি একইসঙ্গে
একাধিক লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রের
মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। এটি মিসাইল সিস্টেমকেও ধোকা দিতে সক্ষম। এতে ৩
স্তরের রকেট বুস্টার আছে।
দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রের
পরীক্ষার মাধ্যমে চীন এবং পাকিস্তানের কাছেও একটা কঠোর বার্তা দেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ভারতের অগ্নি ১ থেকে অগ্নি ৫
পর্যন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। সূত্র: এনডিটিভি, জি নিউজ

