Logo
শিরোনাম

কঠোর লকডাউনেও খোলা থাকবে যেসব শিল্প-কারখানা

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোরবানির ঈদ পরবর্তী কঠোর লকডাউনেও আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (১৯ জুলাই) এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি -নিষেধের আওতামুক্ত থাকবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা।

গণমানুষের জীবন-জীবীকার বিবেচনা করে গত ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান কঠোর লকডাউন শিথিল করা হলেও ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হবে বলে ঘোষণা দেয় সরকার।

সারাদেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।


আরও খবর