Logo
শিরোনাম

কুমিল্লায় ট্রেনে কাটা যুবকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মো. মামুন রশিদ নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার বান্নগর নাওটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মামুন উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের আবদুল গফুরের ছেলে। তিনি স্থানীয় মক্রবপুর বাজারে ফল ব্যবসা করতেন।

লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় বান্নগর নাওটি এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় সাইকেল চালক মামুন রশিদ চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


আরও খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩