Logo
শিরোনাম

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে লাবিব মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাবিব(২) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গ্রামের সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে রোস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির বাইরে উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায় লাবিব। এ সময় পাশের রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী তার মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এসে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩