Logo
শিরোনাম

কুষ্টিয়ায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩

প্রকাশিত:মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনায় আর ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৫টি নমুনা পরীক্ষায় ২৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৭.৪৮ শতাংশ। যা আগের দিনের তুলনায় বেশি। তিনি আরও জানান, হাসপাতালে এখন রোগী ভর্তি রয়েছে ১৮২ জন। এর মধ্যে করোনা পজেটিভ ১৪১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ৪১ জন।


আরও খবর