Logo
শিরোনাম

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১৩

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিক আটককৃত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈযদ মেহেদী আহমেদ রুমী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো কারণ ছাড়াই তাদের গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কেন কী কারণে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। 

নিউজ ট্যাগ: ছাত্রদল আটক.

আরও খবর